ফোন-ট্যাবে ঈদ উপহার

২১ জুলাই, ২০২০ ১৭:৩৮  
ঈদকে সমানে রেখে যে কোনো স্মার্টফোন ও ট্যাবে নানা পুরষ্কার দিচ্ছে হুয়াওয়ে। পুরস্কারের তালিকায় রয়েছে- নোভা সেভেন আই, ওয়াচ জিটি-২ই’সহ রয়েছে হুয়াওয়ে ৩৬০ ডিগ্রি ভিআর ক্যামেরা, গিফট বক্স, হুয়াওয়ে হেডফোন, টি-শার্ট, ছাতা ইত্যাদি। ২১ জুলাই (মঙ্গলবার) থেকে চালু হয়ে অফারটি চলবে ৩ আগস্ট পর্যন্ত। উপহার পেতে হুয়াওয়ে অনুমোদিত নির্দিষ্ট ব্র্যান্ডশপ থেকে স্মার্টফোন ও ট্যাব কিনে প্রথমে ইংরেজিতে এইচডব্লিউ  লিখে স্পেস রিটেইলার কোড ও আইএমইআই নাম্বার দিয়ে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে গ্রাহক পুরস্কারের নোটিফিকেশন পাবেন।